কুমিল্লা সিটি নির্বাচন

`ঐক্যবদ্ধ আ.লীগকে কেউ হারাতে পারবে না’

কুমিল্লা প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ০১:২৭আপডেট : ২০ মার্চ ২০১৭, ০১:৩২

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনও শক্তি তাকে পরাজিত করতে পারবে না। কুমিল্লার আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ।’ রবিবার (১৯ মার্চ) নগরী শুভপুরসহ ৬,১৩ ও ১৪ নং ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি এ সব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি তাদের পরাজয় আসন্ন জেনে নালিশ শুরু করেছে। এখানে আওয়ামী লীগ থেকে বিএনপিকে বেশি ফেভার করা হচ্ছে। সাক্কু সাহেবের স্ত্রী ১৬/১৭টা পাজারো নিয়ে গণসংযোগ করেন, আর আমরা করছি সিংগেল গাড়ি নিয়ে। আমরা আচরণবিধি নিয়ে সতর্ক রয়েছি। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এদিন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর ৩ ও ৬নং ওয়ার্ডে গণসংযোগ দিয়ে সকালে তার কার্যক্রম শুরু করেন। এ সময় এই দুই ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লায় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা
এছাড়া নৌকার পক্ষে পৃথকভাবে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম এ সবুর, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন সম্পাদক সমির চন্দ্র চন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান সোহাগ,মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত, স্থানীয় নির্বাচন সমন্বয়কারী নূর-উর রহমান মাহমুদ তানিম, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন ভৌমিক, জিএস জাকির হোসেন ও জেলা যুব লীগের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম শাহিন প্রমুখ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম