সেন্টমার্টিন দ্বীপে মিয়ানমারের ১০ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৮:১২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৮:১২

আটক কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১০ নাগরিককে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। পরে আটকদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউল আজম জানান, নৌবাহিনীর সদস্যরা সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে আটক ১০ জন রাখাইনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে আটক হওয়া মিয়ানমারের এই ১০ রাখাইনকে নিয়ে ভিন্ন কথা বলেছেন টেকনাফের শাহপরীর দ্বীপের করিডোরের ব্যবসায়িরা। গরু ব্যবসায়ী আবু সৈয়দ জানান, বুধবার আটকরা মিয়ানমার থেকে গরু নিয়ে করিডোরে আসেন। এ সংক্রান্ত কাগজ পত্র দেখানোর পরও তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এরকম হলে মিয়ানমার থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাবে বলেও, মন্তব্য করেন তিনি।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের