নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

কক্সবাজার প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১২:১৭আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১২:২২

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নাফনদীর ঘোলারচর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এই জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা ও নৌকার মালিক এখলাস মিয়ার ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৫), মাঝের পাড়ার মৃত আবদুল গনির ছেলে আবু তাহের (২৮)।

টেকনাফে বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, ‘জেলেদের স্বজনরা বিষয়টি আমাদের জানিয়েছেন। মিয়ানমারের জলসীমায় গিয়ে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি মিয়ানমারের বিজিপিকে অবহিত করে জেলেদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে বিজিপির পক্ষে জেলে ধরে নিয়ে যাওয়ার কথা এখনও স্বীকার করেনি।’

প্রসঙ্গত, গত ৬ মাসে নাফনদী থেকে প্রায় ২৫ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বিজিবি লিখিত প্রতিবাদসহ জেলেদের ফেরত দিতে মিয়ানমারের বিজিপিকে জানিয়েছে। তবে কার্যত কোনও উদ্যোগ নেয়নি মিয়ানমার।

/এফএস/

আরও পড়ুন- 

গণহত্যা দিবস: স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক আইনি সংস্থা নিয়োগের পরিকল্পনা

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের