পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর হাসপাতালে মিললো লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ১০:৫০আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১০:৫৫

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার পর হাসপাতালে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ রবিবার সকালে সদর হাসপাতাল মর্গে তার লাশ পড়ে থাকতে দেখা গেলেও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ডিবি পুলিশের ক্রসফায়ারে তিনি নিহত হয়েছেন।

নিহত ওই ব্যক্তি হলেন শহরের কান্দিপাড়া মহল্লার আব্দুল রাজ্জাকের ছেলে কাউসার ভূইয়া (৪৫)। তার বিরুদ্ধে মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী।
নিহত কাউসারের স্ত্রী রিনা বেগম সদর হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘শনিবার মাগরিবের পর দুইজন সাদা পোশাকের পুলিশ এবং দুইজন পোশাক পরিহিত পুলিশ তাদের সোর্স নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা আমার স্বামীকে আটক করে নিয়ে যায়। পরে আজ সকালে খবর পেয়ে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।’ 
তবে এ বিষয়ে জানতে পুলিশ সুপার মো.মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ডিবির ওসি মো. মফিজ উদ্দিনের সরকারি ফোন সকাল থেকেই বন্ধ রয়েছে। হাসপাতালের দায়িত্বশীল কোনও সূত্রও এ ব্যাপারে মুখ খোলেনি।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি মাইনুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছুই জানি না। সকালে তার লাশ হাসপাতালে থাকার বিষয়টি জানতে পারি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের