কুমিল্লা সিটি নির্বাচন: সুষ্ঠু ভোটের প্রত্যাশা সাক্কুর

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ২২:২৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২২:২৯

কুমিল্লা সিটি নির্বাচন: সুষ্ঠু ভোটের প্রত্যাশা সাক্কুর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সোমবার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও প্রচারণা করেন। এ সময় তিনি বলেন, ‘জনগণ সুষ্ঠু ভোট দাবি করেছেন। ৩০ মার্চ বোঝা যাবে সুষ্ঠুভাবে ভোট দেওয়া যাবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, কুমিল্লার নির্বাচনে নগরীকে মিনি ক্যান্টনমেন্ট করবেন। আমি মিনি ক্যান্টনমেন্ট চাই না। আমি চাই মানুষ যেন ঠিকমতো ভোট দিতে পারে।’

এ সময় সাক্কু উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। এদিন সাক্কু নগরীর ছোটরা, মগবাড়ি,বিষ্ণপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ আরও অনেকে প্রচারণায় অংশ নেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কুসিক নির্বাচনে মনিরুল হক সাক্কুকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আওয়ামী দু:শাসনে দেশবাসী আজ অতিষ্ঠ, গণতন্ত্র মৌলিক অধিকার নির্বাসিত হয়েছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতিতে জনগণ দিশেহারা। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দলের মেয়র হলেও সাক্কু সীমিত সম্পদের মধ্যেও কুমিল্লার অনেক উন্নয়ন করেছে। তাকে আবার নির্বাচিত করলে তিনি কুমিল্লার উন্নয়নে এবং জনকল্যাণে আরও বেশি কাজ করতে পারবেন।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের