কক্সবাজার ও নোয়াখালীতে বজ্রাঘাতে নিহত ২

কক্সবাজার ও নোয়াখালী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ২৩:২৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২৩:২৫

বজ্রাঘাত কক্সবাজারের মহেশখালী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রাঘাতে এক স্কুল শিক্ষার্থী এবং এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ও দুপুরে এই ঘটনা ঘটে।
কক্সবাজার প্রতিনিধি জানান, বজ্রাঘাতে মোহাম্মদ ফারুক (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাতারবাড়িতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ফারুক মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদার পাড়ার মোজাম্মেল হকের পুত্র ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ বলেন, ‘পূর্বাভাস ছাড়া বৃষ্টি নেমে এলে মাঠে থাকা লবণ কুড়াতে পিতাকে সাহায্য করতে গিয়েছিল ফারুক। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
অপরদিকে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বজ্রাঘাতে তৈয়ব আলী প্রকাশ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে উত্তর মুছাপুর মাছাধোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উত্তর মুছাপুর মাছাধোলা এলাকায় তৈয়বসহ কয়েকজন মাটি কাটছিল। দুপুর ১টায় মাটি কাটা অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে তৈয়ব নিহত হয়। পরে স্থানীয় লোকজন তৈয়বের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম