মেরিটাইম ইনস্টিটিউটে শিগগিরই ডিজিটাল ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম ব্যুরো
১৮ এপ্রিল ২০১৭, ২০:১০আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২০:১০

মেরিটাইম ইনস্টিটিউটে শিগগিরই ডিজিটাল ভর্তি পরীক্ষা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে শিগগিরই ডিজিটাল ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হতে যাচ্ছে। কাগজমুক্ত সম্পূর্ণ ডিজিটাল এই পরীক্ষা পদ্ধতি পরবর্তি প্রি-সি রেটিং কোর্সেই চালু করা হতে পারে। মঙ্গলবার এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিজিটাল পরীক্ষা পদ্ধতি চালুর সব কাজ শেষ হয়েছে। এখন চলছে এটিকে সম্পুর্ণ ত্রুটিমুক্ত করার কাজ। বিশেষজ্ঞদের মতামতসহ এই পরীক্ষা পদ্ধতির যাবতীয় কাগজ আর কিছুদিনের মধ্যেই ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর প্রথম প্রজেক্ট হিসেবে পরবর্তী কোর্সের ভর্তি পরীক্ষায় তা চালু করা হবে।’ মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান তিনি।

ডিজিটাল পরীক্ষা চালু সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি’র সাবেক ডিন ও দর্শন বিভাগের অধ্যাপক মনসুর উদ্দীন আহমেদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ্ চৌধুরী এবং ড. রাশেদ মোস্তফা, মেরিন একাডেমির কমানডেন্ট ড. সাজিদ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও সাংবাদিকরা। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম। চবি উপাচার্য তার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ইন্সটিটিউটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় প্রি-সি রেটিং কোর্সের ভর্তি পরীক্ষা পেপারলেস ডিজিটাল পদ্ধতি সংক্রান্ত সফটওয়্যারটি উপস্থাপন করেন এর ডেভেলপকারী বাংলাদেশ মেরিন একাডেমির সাবেক ক্যাডেট জাকারিয়া তালুকদার জনি।

/এফএস/ 

আরও পড়ুন- 

সৈয়দ আশরাফের যে ছবি ভাইরাল

‘নিজ হাতে গড়া ভাস্কর্যের অবমাননা প্রতিবাদের ভাষা হতে পারে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান