কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ০০:৩০আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ০০:৩২

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার  রাত ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রামু উপজেলার চুনতি হাটখুলা পাড়ার মোহাম্মদ মুছা (১৯) ও  চুনতি কুমদিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আতিক (২১)।

এসআই রুহুল আমিন জানান, রাতে চকরিয়ার খুটাখালী এলাকায় দ্রুতগামী একটি জিপ দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই  রুহুল আমিন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম