পেকুয়ার ইউপি চেয়ারম্যান অস্ত্র ও গুলিসহ আটক

কক্সবাজার প্রতিনিধি
০১ মে ২০১৭, ১৩:৫২আপডেট : ০১ মে ২০১৭, ১৩:৫৭

পেকুয়ার ইউপি চেয়ারম্যান অস্ত্র ও গুলিসহ আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নুরকে (৫২) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। রবিবার রাতে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক সৈয়দ নুর ওই এলাকার মৃত কাছিম আলীর ছেলে।

র‌্যাবের দাবি, সৈয়দ নুর একটি বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ির সামনে থেকে পিস্তল ও গুলিসহ সৈয়দ নুরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে পেকুয়া থানায় সোপর্দ হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: রাজশাহীতে ঝড়ে নৌকা ডুবি, নিখোঁজ পাঁচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম