উখিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৮ মে ২০১৭, ০৩:১৮আপডেট : ০৮ মে ২০১৭, ০৩:২০

কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় চিংড়ির ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুজিবুর রহমান জাবু (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (৭ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত মুজিবুর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের ছেলে ও পালংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের চাচা সুলতান আহমদ জানিয়েছেন, ওই এলাকায় একটি চিংড়ি ঘের ও গত ইউপি নির্বাচনের এক সদস্য প্রার্থীর সঙ্গে কাজ করায় তার বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে স্থানীয় মাসুদুর রহমান শাকিল ও রিজভী তার ওপর হামলা চালায়। এতে তার ভাইপোকে ছুরিকাঘাতে মারা যায়।
উখিয়া থানার (ওসি/তদন্ত) মো. কায়কিসলু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।জড়িতদের ধরতে অভিযান চলছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী