এমপি লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধু’র ছবি বিকৃতির মামলার রিভিউ আবেদন খারিজ

চট্টগ্রাম ব্যুরো
০৮ মে ২০১৭, ২৩:২৯আপডেট : ০৮ মে ২০১৭, ২৩:৩২

এম এ লতিফ চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটান দায়রা জজ আদালতের বিচারক শাহেনুর রিভিশন আবেদন খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ফখরুদ্দিন চৌধুরী।
মামলার আদেশে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের মামলার রিভিশন আবেদনের শুনানি করার এখতিয়ার দায়রা জজ আদালতের নেই। তাই আবেদনকারীকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের লাগানো ব্যানারে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ উঠে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি এবং রাষ্ট্রদ্রোহ আইনে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন আদালতে পৃথক দুটি মামলা করেন।
গত ৮ মার্চ পঞ্চম মহানগর দায়রা জজ আল ইমরান পুলিশের প্রতিবেদন পাওয়ার পর মামলা দুটি খারিজ করে দেন। পুলিশি প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। আদালতের এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বাদী পক্ষ। মামলার বাদীরা ১৯ মার্চ তথ্য প্রযুক্তি আইনের মামলায় এবং ২ এপ্রিল মানহানির মামলায় রিভিশন করেন।
/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান