নগরবাসীকে মানসিকতা পরিবর্তনের আহ্বান মেয়র নাছিরের

চট্টগ্রাম ব্যুরো
১১ মে ২০১৭, ১৯:৫৭আপডেট : ১১ মে ২০১৭, ১৯:৫৭

নগরবাসীকে তাদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখছেন মেয়র নাছির মেয়র নাছির বলেন, ‘করপোরেশন খাল-নালা পরিস্কার করবে, নগরবাসী তাতে আর্বজনা ফেলে আবার ভর্তি করবে। পরে জলাবদ্ধতার জন্য করপোরেশনকেই দায়ী করবে, এটা হতে পারে না। জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরীর গড়তে নগরবাসীকেই দায়িত্ব নিতে হবে।’

রাতারাতি সমস্যা সমাধান করার সুযোগ নেই উল্লেখ করে মেয়র বলেন, ‘ষাট লাখ মানুষ যখন সমস্যা সৃষ্টি করে তখন সিটি করপোরেশনের একার পক্ষে কিছুই করার থাকে না। তাই সেবা নিশ্চিত করার জন্য নগরবাসীর মানসিকতা পরিবর্তন প্রয়োজন। নগরবাসীর মানসিকতা পরিবর্তন না হলে আমরা যতই চেষ্টা করি দিন শেষে সুফল পাবো না।’

আলোচনায় চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক এসএম নজরুল ইসলাম, ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ ও করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহেমদ অংশ নেন। সভায় মাস্টার প্ল্যানের ধারণাপত্র উপস্থাপন করেন একুয়া ইনস্টিটিউশনাল বিশেষজ্ঞ ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান আজহারুল হক। পরে সভায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের পরিকল্পনা বাস্তবায়নে ওয়াসা ও করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান