ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
১৬ মে ২০১৭, ১৫:৪১আপডেট : ১৬ মে ২০১৭, ১৫:৪১

চট্টগ্রাম চট্টগ্রামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাইদুল ইসলাম সানি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সানি সাতকানিয়া উপজেলার এওছিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাতকানিয়া থানার এসআই প্রিয় লাল বলেন, ‘রাত আড়াইটার দিকে সাহাব উদ্দিনের ঘরে আগুন লাগে। বিষয়টি টের পাওয়ার পর পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসেন। তবে সানি ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় রয়ে যায়। পরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়।’

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করতে পারেনি।’

অগ্নিকাণ্ডে আরও দুই জন আহত হয়েছেন। আহতরা হলেন, সানির দাদি আয়েশা খাতুন (৬৫) ও তার ছোট বোন মায়শা আক্তার (৭)।আয়েশা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মিডিয়া কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলোযোগ থেকে সাহাব উদ্দিনের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক শিশুর মৃত্যুসহ ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 
হলি আর্টিজানের মতো ঝুঁকি এখনও রয়েছে: ডেনমার্কের রাষ্ট্রদূত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম