নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, নিহত ৩ আহত ৯

চট্টগ্রাম ব্যুরো
২০ মে ২০১৭, ১১:১৮আপডেট : ২০ মে ২০১৭, ১১:১৮

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৯ যাত্রী আহত হয়েছেন। শনিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে ওই এলাকার বাঁশবাড়িয়া রোলিং মিলের সামনে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি মীরসরাই যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে হতাহতের ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী মো. নাসের (৬০), সোলেমান (৫০) ও পথচাচারী মনিকা রাণী দাশ (৪৫)।

নিহতদের সংখ্যাটি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের এসআই মনিরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম নগরী থেকে মিরসরাই যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’ ময়নাতদন্তের জন্য লাশ চমেক মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

আহতরা হলেন, আবু তালেব (৩৮), আব্দুল আজিজ (৫০), মো. সায়ীফ (১০), মো. জাকির (৫০), আরিফ (৩০), মো. মফিজ (৩০), আনোয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৪৫) ও রাজু আক্তার (৩৫)। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, ‘বাঁশবাড়িয়ার মাইক্রোবাস দুর্ঘটনার ঘটনায় এ পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ৯ জনকে ভর্তি করা হয়েছে। সকাল ৮টার দিকে তাদের মেডিক্যালে আনা হয়।’

/এফএস/ 

আরও পড়ুন-

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

ধর্ষণে সহযোগিতার প্রমাণ পেলে রেইনট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম