ফুলগাজীতে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ২

ফেনী প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৩:০০আপডেট : ২৫ মে ২০১৭, ১৩:০০

ফেনী ফেনীর ফুলগাজীতে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনিসহ (৩২) দুজনকে আটক  করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পূর্ব বশিকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনি সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক। অপর আটক  ব্যক্তি একই গ্রামের কাদের মিয়া (৪৫)।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জসিম উদ্দিন জানান, আটক  দু’জনই নিহত সাথীর সাবেক স্বামী শাহাদাত হোসেন রিমনের বন্ধু। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় ফুলগাজীর জিএমহাটে ফাতেমা সাথীকে (২৬)কুপিয়ে ও তার পাঁচ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা। দুই মাস আগে শাহাদাত হোসেন রিমনের সঙ্গে সাথীর বিবাহ বিচ্ছেদ হয়। এ হতাকাণ্ডের জন্য রিমনকে দায়ী করেছেন নিহত সাথীর বাবা মনির আহাম্মদ।

রিমন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী বলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে অপহরণ,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
ফেনীর ফুলগাজীতে মা-মেয়ে খুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম