বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় তিন জঙ্গি আদালতে

বান্দরবান প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৪:৫৭আপডেট : ২৯ মে ২০১৭, ১৪:৫৭

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় তিন জঙ্গি আদালতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু উ দেমা উয়াছা ওরফে মংশৈ উ চাককে হত্যা মামলায় তিন জঙ্গিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় আদালত তাদের আগামী ১৯ জুন হাজির করার আদেশ দেন।

আসামিরা হলেন আর্জিনা, জহিরুল হক প্রকাশ ওরফে জসিম এবং হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকায়। এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়িতেও জঙ্গি সম্পৃক্ততায়ও তারা জড়িত বলে জানায় পুলিশ। গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনার বাসে বোমা হামলার ঘটনায় জহিরুল হক ও হাসানকে এবং আর্জিনাকে তার শিশুসহ চট্টগ্রামের সীতাকুন্ডের আস্তানা থেকে ১৫ মার্চ গ্রেফতার করে পুলিশ।

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় তিন জঙ্গি আদালতে বান্দরবান পুলিশের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) জাহাঙ্গীর আলম বলেন, সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় আদালতে আগামী ১৯ জুন তাদেরকে ফের হাজির করার আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৪ মে মধ্য রাতে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারি এলাকার উপ চাক পাড়ায় বৌদ্ধ বিহারে ভিক্ষু উ দেমা উয়াছা ওরফে মংশৈ উ চাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা হয়। এর হত্যাকাণ্ডের পর সেসময় তিন রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। পরে কুমিল্লা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়ি থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গি বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত বলে পুলিশ জানতে পারে। পরে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এদিকে, এই তিন জঙ্গিকে বান্দরবান জেলা কারাগার থেকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালতপাড়াসহ বান্দরবান শহরে কড়া নিরাপত্তা গ্রহণ করে পুলিশ। মাঠে নামানো হয় ডিবিকে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম