পুলিশ সুপারের সঙ্গে দেখা করিয়ে দিতে ২২০০ টাকা!

ইব্রাহিম রনি, চাঁদপুর
০৭ জুন ২০১৭, ১৩:৩০আপডেট : ০৭ জুন ২০১৭, ১৪:১৭

এভাবেই প্রতিদিন অসহায় মানুষের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করেন পুলিশ সুপার শামসুন্নাহার চাঁদপুরে অসহায়-গরিব মানুষের শেষ ভরসাস্থল চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। নারী নির্যাতন, হয়রানিসহ নানাভাবে নির্যাতিত মানুষজন কোনও উপায় না পেলে ছুটে যান তার কাছে। প্রতিদিনই এমন সাধারণ মানুষের ভিড় দেখা যায় পুলিশ সুপার কার্যালয়ে। আর এটিকে পুঁজি করে কেউ কেউ টাকা হাতিয়ে নিচ্ছে গরিব-অসহায় মানুষের কাছ থেকে। পুলিশ সুপারের সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে তারা ওই টাকা হাতিয়ে নিচ্ছে। মঙ্গলবার (৬ জুন) ধরা পড়েছে এমনই এক প্রতারক। পুলিশ সুপার শামসুন্নাহারের সঙ্গে সাক্ষাতপ্রত্যাশী এক অসহায় নারীর কাছ থেকে খরচ বাবদ ২২০০ টাকা আদায় করে সে।

প্রতারক মো. মাসুদুর রহমানকে মঙ্গলবার বিকালে আটক করে পুলিশ। সে স্থানীয় পত্রিকা ‘আলোকিত চাঁদপুর’ এর  সাংবাদিক বলে জানা গেছে।

প্রতারক মাসুদুর রহমান চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ মে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত নারী ও শিশু সহায়তা সেলে আগত সাহায্য প্রার্থী আছমা আক্তারের কাছ থেকে পুলিশ অফিসের খরচ বাবদ ২২০০ টাকা নেয় সাংবাদিক পরিচয়দানকারী মাসুদুর রহমান। চুক্তি মতো মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করার সুযোগ মেলে ওই নারীর। আলাপের শেষ পর্যায়ে ওই নারী পুলিশ সুপারকে বলেন, ‘ম্যাডাম, আমি গরিব মানুষ। এখানে খরচ বাবদ ২২০০ টাকা দিয়েছি।’ এ কথা শুনে পুলিশ সুপার অবাক হয়ে তাকে উল্টো প্রশ্ন করেন, কিসের খরচ? এখানে তো কোনও খরচ নেই। কে নিয়েছে আপনার কাছ থেকে টাকা।

পরে ওই নারী সাংবাদিক পরিচয়ধারী প্রতারক মাসুদুর রহমানের নাম বলেন এবং জানান সে অফিসের বাইরে অবস্থান করছে। তখন পুলিশ সুপার তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে সে ২২০০ টাকা নেওয়ার কথা স্বীকার করে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে খরচ হিসেবে ওই নারীর কাছ থেকে ২২০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। পরবর্তীতে ওই নারী একটি অভিযোগ দিয়েছেন। বর্তমানে প্রতারক মো. মাসুদুর রহমান থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা পুলিশের ফেসবুক পেইজে এ ধরনের প্রতারকদের কাছ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘নারী ও শিশু সহায়তা সেল, পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর- এ সেবা গ্রহণের জন্য কোনও অর্থের প্রয়োজন হয় না। যদি কেউ অর্থ দাবি করে তবে দ্রুত অর্থ দাবিকারীর বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সুপারকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।’

/বিএল/

আরও পড়ুন:
‘হঠাৎ শুনি আমরা দুই বোন এতিম হয়ে গেছি

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি