লংগদুতে হামলা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন

রাঙামাটি প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ১৬:২৮আপডেট : ০৮ জুন ২০১৭, ১৬:৩০

লংগদুতে হামলা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের জের ধরে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের একটি দল।
দলটি বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার তিনটিলা ও বাইট্টাপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও নিহত যুবলীগ নেতা ও মোটর সাইকেল চালক নয়নের পরিবারের সঙ্গে দেখা করেন ।
জাতীয় মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় সদস্য বাঞ্ছিতা চাকমা বলেন, ‘আমরা দুটি ঘটনারই তীব্র নিন্দা জানাই। কোনওভাবেই জড়িতদের ছাড় দেওয়া ঠিক হবে না। নয়ন হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরও বিচার করতে হবে এবং অগ্নিসংযোগের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’ লংগদুতে হামলা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক (গবেষণা) মো.সাজ্জতুর রহমান, রাঙামাটি জেলার উপ-পরিচালক কাজী মোহাম্মদ সালাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমাসহ আরও অনেকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ জুন) লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। স্থানীয় বাঙালিরা এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে নয়নের লাশ নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে আসার পথে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এসময় শতাধিক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় ওইদিন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরের দিন তা প্রত্যাহার করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের