খুঁড়িয়ে চলছে ফেনী পরিবেশ অধিদফতর

ফেনী প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ০৯:৩৮আপডেট : ০৯ জুন ২০১৭, ০৯:৪০

ফেনী নিজস্ব ভবন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরি ও যাতায়াতের গাড়ি না থাকায় এছাড়া ১২টি পদের মধ্যে ৬টি পদই শূন্য থাকায় খুঁড়িয়ে চলছে ফেনী পরিবেশ অধিদফতরের দাফতরিক কর্মকাণ্ড।

সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে পরিবেশ অধিদফতর ফেনীতে কার্যক্রম শুরু করে। উপ-পরিচালক পদ শূন্য থাকায় এই পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম। সহকারী পরিচালক শওকত আরা কলি উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পরিদর্শক পদের দুটির মধ্যে একটি, দুটি গবেষনা সহকারী পদের একটি ও গবেষনা সহকারীর পদ শূন্য রয়েছে। ল্যাব না থাকায় ল্যাব এসিস্ট্যান্ট পদও শূন্য। এদিকে গাড়িচালক আফফান সরকার ও লেবার টেনডেন্ট সাইফুল করিম যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে অবস্থান করছেন। যার ফলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না পরিবেশ অধিদফতর।

সূত্র আরও জানায়, জেলায় ছোট-বড় শতাধিক ক্লিনিক রয়েছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের ছাড়পত্র রয়েছে। জনবল সংকটের কারণে যথাযথ পদক্ষেপ নিতে পারছে না পরিবেশ অধিদফতর।

সহকারী পরিচালক শওকত আরা কলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিজস্ব ভবন না থাকায় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে সমস্যা হচ্ছে। আবার কার্যালয়ের গাড়ি না থাকায় কর্মকর্তাদের ভাড়া গাড়ি ব্যবহার করতে হয়।এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান