মিথ্যা ঘোষণায় আনা দেড় কোটি টাকা গ্লাসের তিনটি চালান জব্দ

চট্টগ্রাম ব্যুরো
০৯ জুন ২০১৭, ১০:৪১আপডেট : ০৯ জুন ২০১৭, ১০:৪৪

চট্টগ্রাম মিথ্যা ঘোষণায় আনা এক কোটি ৫০ লাখ টাকা সমমূল্যের গ্লাসের তিনটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এতে করে ৪১ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। ‘ক্লক অ্যান্ড ওয়াচ’ এবং ‘ডার্ক ব্লু’ গ্লাস ঘোষণায় আনা ‘রিফ্লেকটিভ মিরর’গ্লাসের তিনটি চালান জব্দ করে এ জারিমানা আদায় করা হয়েছে। শুল্ক গোয়েন্দা অধিদফতর (চট্টগ্রাম) সহকারী পরিচালক তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমদানিকারক ঢাকার মেসার্স বি. বাড়িয়া গ্লাস হাউস, পিএআরএম এন্টারপ্রাইজ এবং আশা ট্রেড ইন্টারন্যাশনাল ‘ক্লক অ্যান্ড ওয়াচ’গ্লাস এবং ‘ডার্ক ব্লু’ গ্লাস ঘোষণায় এ তিনটি গ্লাসের চালান নিয়ে আসে। কিন্তু কায়িক পরীক্ষায় ধরা পড়ে ওই সব চালানে ‘ক্লক অ্যান্ড ওয়াচ’এবং ‘ডার্ক ব্লু’ গ্লাসের পরিবর্তে রিফ্লেকটিভ মিরর গ্লাস পাওয়া যায়। এ ঘটনায় আমরা গ্লাসগুলো জব্দ করি।’
তারেক মাহমুদ আরও বলেন, তিনটি চালানের প্রাথমিকভাবে পরিশোধিত শুল্ক করাদির পরিমাণ ছিল ৫১ দশমিক ৭৪ লাখ টাকা। কিন্তু শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপের কারণে পরবর্তীতে জরিমানাসহ মোট শুল্ক-করাদির পরিমাণ দাঁড়ায় প্রায় ৯২ লাখ টাকা। এতে প্রায় ৪১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। নতুন আরোপিত এ শুল্ক কর আমদানিকারকরা বুধবার দিয়েছে।’
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মেসার্স বি. বাড়িয়া গ্লাস হাউস ও পিএআরএম এন্টারপ্রাইজ সিএন্টএফ এজেন্ট ‘এস হুসেইন অ্যান্ড কোম্পানি’এর মাধ্যমে যথাক্রমে সি- ৫১৪০১৩, (তারিখ: ১৯/০৪/২০১৭) সি-৫৩৭৪১৬, (তারিখ: ২৪/০৪/২০১৭) দাখিল করে ক্লক অ্যান্ড ওয়াচ গ্লাস এবং ডার্ক ব্লু গ্লাস ঘোষণা প্রদান করে রিফ্লেকটিভ মিরর গ্লাস খালাস গ্রহণের অপচেষ্টা চালিয়েছিল।
অন্যদিকে আশা ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি সিএন্টএফ এজেন্ট- ‘তাসমি এন্টারপ্রাইজ’ এর মাধ্যমে সি-৫৯৩৩২৩ (তারিখ: ০৭/০৫/২০১৭) দাখিল করে ‘ডার্ক ব্লু ফ্লোট’ গ্লাস ঘোষণা প্রদান করে। কিন্তু কায়িক পরীক্ষণে এতে ১০২৭ বর্গ মিটার পণ্য বেশি পাওয়া যায়। এছাড়া গ্লাসের চালানগুলোতে ঘোষিত পুরুত্বের চেয়ে অধিক পুরুত্বের গ্লাসও পাওয়া যায়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম