এত উন্নয়ন কি স্বপ্নেও দেখেছেন: প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১৪:২৩আপডেট : ১০ জুন ২০১৭, ১৪:২৩

সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর জনপ্রতিনিধিদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, ‘আপনারা কি কখনও স্বপ্নেও দেখেছেন ওই সুলতানপুর দিয়ে রাস্তা, রেইছার গোয়ালিয়াখোলায় ব্রিজ, রাজবিলাতে বিদ্যুৎ হবে? থানচি উপজেলায় আগে যেত লাগত চারদিন। আর এখন মানুষ যায় আড়াই ঘণ্টায়।’ বর্তমান সরকারের মতো আগে আর কোনও সরকারই পাহাড়ে এতো উন্নয়ন ঘটায়নি বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১০ জুন) সকালে নিজ বাসভবনে সোলার প্যানেল বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ সরকার দুই শত বছর, পাকিস্তান সরকার ২৩ বছর, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী ৪৬ বছর এর মধ্যে ২৩ বছরেও তো এত উন্নয়ন হয়নি যা এই কয়েক বছরে করেছি।  এই সাত আট বছরে সরকার পাহাড়ে আবাসিক স্কুল, কলেজ, ব্রিজ, রাস্তাঘাট করে দিচ্ছে। অতীতের সরকার পাহাড়ের এত উন্নয়ন তো কখনও করেনি।’

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫টি ইউনিয়নের (রাজবিলা, কুহালং, টংকাবতী, সুয়ালক ও সদর ইউনিয়ন) ৩৫১টি সোলার প্যানেল বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 


১২৮ এমপি থেকে বাদ দেওয়ার তালিকা করছে আ.লীগ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান