চট্টগ্রামে পাহাড় ধসে ২৩ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
১৩ জুন ২০১৭, ১১:৪২আপডেট : ১৩ জুন ২০১৭, ১৯:২৪

চট্টগ্রাম টানা বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামে শিশুসহ  অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাঙ্গুনিয়া উপজেলায় কমপক্ষে ১৯ জন ও চান্দনাইশে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙ্গুনিয়ায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

চান্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শামুকছড়ি ও চনগুনিয়া চারজন নিহত হয়েছেন। ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের পরিচয় জানাতে পারেননি।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন মুসলিম শিশু রয়েছে। সে শামুকছড়ি এলাকায় পাহাড় ধসে মারা যায়। অপর নিহতরা ক্ষুদ্র নৃগোষ্ঠির, তারা চনগুনিয়া এলাকায় পাহাড় ধসে মারা যান।

এদিকে, রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে পাহাড় ধসে উপজেলার ইসলামপুরে দুটি পরিবারের মোট আট জন, রাজানগরে এক পরিবারের পাঁচজন সহ ১৯ জন নিহত হয়েছেন। 
/এআর/এসটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম