পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে নিহতের সংখ্যা ১১৮ জন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এর মধ্যে ১১৩ জন ঘটনাস্থলে, দুই চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থা এবং তিন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওই এলাকার মেয়র ও কাউন্সিলররা। তাদের কাছে এ বিষয় তথ্য আছে বলে তিনি জানান। সোমবার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব তথ্য জানান।
প্রবল বর্ষণের কারণে রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে এ পর্যন্ত ১১৮ জন নিহত হয়েছেন। এছাড়া, বান্দরবান ও চট্টগ্রামেও পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন আরও ৩৯ জন। পাহাড় ধসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। এছাড়াও খাগড়াছড়িতে ৩ জন কক্সবাজারে ২ জন এবং মৌলভী বাজারে ২ জনসহ পাহাড় ধসে মোট ১৬৪ জন নিহত হয়েছেন।
/জেবি/
আরও পড়তে পারেন: নীলফামারীতে পরিসংখ্যান কার্যালয়ে জনবল সংকট








