কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশ গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি
২০ জুন ২০১৭, ০৫:৪৬আপডেট : ২০ জুন ২০১৭, ০৫:৪৬

কুমিল্লা কুমিল্লায় গোয়েন্দা পুলিশ ( ডিবি) ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন ডিবি পুলিশ সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দশী এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন সংলগ্ন চান্দ্রশী এলাকায় একদল মাদক ব্যবসায়ী গাড়িতে মাদক উঠানোর সময় খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এসময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবির গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আক্তার হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ী ও ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আক্তার চৌদ্দগ্রাম উপজেলার জগমহনপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
অভিযানে অংশ নেওয়া ডিবির উপ পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, গুলিবিদ্ধ ডিবির ৩ সদস্য ও মাদক ব্যবসায়ী আক্তারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী