মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
২১ জুন ২০১৭, ১২:৪১আপডেট : ২১ জুন ২০১৭, ১২:৪১

উদ্ধার করা গোলাবারুদ কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা। আজ  বুধবার (২১ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ১২ বোর শর্ট গানের গুলি, ২২টি ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ফকিরখালী এলাকার হাবিবুর রহমান (৩২), বালিয়াছড়ি এলাকার নাসির উদ্দিন (৩০) ও নলবিল এলাকার শহিদুল ইসলামকে (২৪) আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-৭, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, মহেশখালী উপজেলায় কিছু অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় এনামুল হকের বসতবাড়ির পূর্বদিকের দোচালা গোয়ালঘরের ভেতরে খড়কুটার ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মেজর রুহুল আমিন আরও জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয় করা করে আসছেন। পরে অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি, লবন চাষিদের কাছ থেকে চাঁদা আদায়, মাছের ঘের থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্থানীয়দের মনে আতংক সৃষ্টি করার জন্য এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখতো বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম