লক্ষ্মীপুর কারাগারে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ জুলাই ২০১৭, ১৩:০৮আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৩:০৮

লক্ষ্মীপুর কারাগারে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুর কারাগারে যুবদল নেতা মো. ফেরদৌসের (২৬) মৃত্যু হয়েছে। তিনি কমলনগরের হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম।  

তিনি জানান, শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়ে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ফেরদৌস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে। ।ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।

কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী নিহত ফেরদৌসের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন,গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্র ভাংচুরের অভিযোগে তার বিরুদ্ধে কমলনগর থানায় মামলা হয়। ফেরদৌস ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: বোম ডিসপোজাল ইউনিট আসলেই অভিযান শুরু হবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম