সরকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করে না: প্রধান বিচারপতি

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৪:১৪ আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৫:২৭

বর্তমান সরকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করে না, বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার দুপুরে কুমিল্লার কাপড়িয়াপট্টিতে পুনর্নির্মিত ‘শ্রী শ্রী চাঁন্দমনি রক্ষাকালী মন্দির’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। এমনকি তারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যবহার করে আসছে। তৃণমূল অঞ্চলের বিভিন্ন মসজিদে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তিও সৃষ্টি করা হচ্ছে।’

প্রতিটি ধর্মই কল্যাণের কথা বলে উল্লেখ করে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘প্রশাসনের সব স্তরের কর্মকর্তারা যদি নিজেদের মধ্যে সমন্বয় রেখে প্রতিষ্ঠানসমূহে নজরদারি বৃদ্ধি করেন, তাহলে জঙ্গিবাদ নিরসন করা সম্ভব হবে। আমাদের দেশ থেকে বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে জঙ্গি ও সন্ত্রাসী হামলা বেশি হচ্ছে। বাংলাদেশে স্বল্পন্নোত রাষ্ট্র হওয়ায় ছোট ঘটনা ঘটলেও বিশ্ব মিডিয়ায় তোলপাড়ের সৃষ্টি হয়।’

এসময় বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার এবং কুমিল্লার সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ছহুল হোসাইন, সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী বিশ্বেশ্বরানন্দ। সভাপতিত্ব করেন কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জেবুরন্নেছা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
রাজধানীতে অভিযান, গ্রেফতার আরও ৪২৭
রাজধানীতে অভিযান, গ্রেফতার আরও ৪২৭
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা পেলেন ২০ হাজারের বেশি মানুষ
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা পেলেন ২০ হাজারের বেশি মানুষ
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান