ধসে যাওয়া রুমা -বান্দরবান সড়কে যান চলাচল শুরু

বান্দরবান প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ১৮:০৫আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৮:১৭

বান্দরবান রুমা সড়ক পরিদর্শনকালে জেলা প্রশাসক ( ছবি বান্দরবান প্রতিনিধি)

ভারী বর্ষণের কারণে গত ১২ জুন বান্দরবান -রুমার ধসে যাওয়া সড়কটি এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে চালু হয়েছে।  সড়কটি সবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

তিনি বলেন, সেনাবাহিনী এক মাস চেষ্টা চালিয়ে এ সড়কটি যান চলাচলের উপযোগী করেছে। এ সড়কটি চালু হওয়ার ফলে কৃষকরা রুমায় উৎপাদিত আম ও আনারসসহ নানা ধরণের ফল সহজেই বান্দরবান শহরে নিয়ে আসতে পারবে। এছাড়া পর্যটকরাও রুমার বিভিন্ন পর্যটন কেন্দ্রে সহজে ও নিরাপদে যেতে পারবে।

এসময় বান্দরবান সেনা বাহিনীর ১৯ ইসিবি (প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন) ওয়ারেন্ট অফিসার সৈয়দ নাজমূল হুদা, বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম খানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বান্দরবানের বার মাইল, বাস স্টেশনসহ বিভিন্ন এলাকার ধসে যাওয়া সড়কগুলো পরিদর্শন করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: ৭ কারণে গাজীপুরে বয়লার বিস্ফোরণ: তদন্ত প্রতিবেদন

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম