বাস টার্মিনালগুলো যেন পুকুর!

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৬:৩৫আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৬:৪০

খানা-খন্দে ভরা কুমিল্লা বাস টার্মিনাল কুমিল্লা নগরীর শাসনগাছা,চকবাজার ও জাঙ্গালিয়া বাস টার্মিনালগুলো অবস্থা বেহাল। বর্ষার সময় পানি জমে এমন অবস্থা হয় যে প্রথমে দেখে বোঝা যাবে না এটা পুকুর না টার্মিনাল। পানির মধ্যেই দাঁড়িয়ে আছে বাস এবং যাত্রীকেও নামতে হচ্ছে পানিতে। চারদিকে কাদা-পানিতে ভরা। এতে দুর্ভোগে পড়ছেন চালক,শ্রমিক ও যাত্রীরা। এমনকি টার্মিনালগুলোয় পর্যাপ্ত টয়লেট সুবিধাও নেই।

এসব টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং কুমিল্লার বিভিন্ন উপজেলায় বাস ছেড়ে যায়।

নিয়মিত সংস্কার না হওয়ায় বাস টার্মিনালগুলোয় অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় পানি জমে এতে যানবাহনসহ যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুমিল্লা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের টার্মিনাল মেরামতের কথাও বলেছে। এরপরও তারা কোনও ব্যবস্থা নেয়নি।

বাস টার্মিনালগুলো যেন পুকুর!

নগরীর বিশিষ্টজন আবদুল আউয়াল হেনা বলেন, ‘বাস টার্মিনালগুলোর বেহাল দশা দীর্ঘদিনের। সেখানে গেলে মনে হয়ে কোনও নদীর ঘাটে কিছু নৌকা এসে ভিড়েছে। টার্মিনালে পানি- কাদায় চলাচলে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।’

কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন বলেন, ‘বাস টার্মিনালগুলো জলাশয়ে পরিণত হয়েছে। বিশেষ করে জাঙ্গালিয়া বাস টার্মিনালের সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। টার্মিনালটি সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

বাস টার্মিনালগুলো যেন পুকুর!

কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সচিব মো. তাজুল ইসলাম বলেন, ‘টার্মিনালগুলোর বেহাল অবস্থা নিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। আশা করছি দ্রুত এগুলোর সংস্কার হবে।’

এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়য়া বলেন, ‘জাঙ্গালিয়া, চকবাজার ও শাসনগাছা বাস টার্মিনালে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। রুটিন ওয়ার্কের আওতায় এগুলোর তাৎক্ষণিক কিছু সংস্কার কাজ করা হবে।’

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি