চাঁদপুরে ৮টি চোরাই মোটরসাইকেলসহ যুবলীগ নেতা আটক

চাঁদপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ০৩:১১আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০৩:১১

চাঁদপুর চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ৮টি চোরাই মোটরসাইকেলসহ এস এম তুহিন রায়হান নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশের একটি দল। শনিবার (১৫ জুলাই) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে জব্ধকৃত মোটরসাইকেলসহ তাকে ঢাকা নিয়ে যায়। তুহিনের কালির বাজারে তুহিন এন্টারপ্রাইজ নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম এ তথ্য জানিয়েছেন। তুহিন উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বাড়ি ওই ইউনিয়নের গজারিয়া গ্রামে।
ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি ঢাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ঢাকা ডিবি পুলিশ ঢাকা থেকে ২ জন, মাদারীপুর জেলা থেকে ১ জন, বরিশাল থেকে ১ জন আটক করে। পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা ডিবি পুলিশের সিনিয়র এএসপি মুকিত সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চাঁদপুরের ফরিদগঞ্জের কালির বাজারে অভিযান চালায়। এসময় তুহিনকে আটকের পাশপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তুহিন আন্তঃজেলা মোটরসাইকেল চোরাই চক্রের সদস্য।

/এআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান