বান্দরবানে পাহাড় ধস: তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

বান্দরবান প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ০৯:৪১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০৯:৪৩

বান্দরবানে পাহাড় ধস: তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে বান্দরবানের রুমা সড়কে পাহাড় ধসের ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, দমকল বাহিনী ও রেডক্রিসেন্টের সদস্যরা। রবিবার (২৩ জুলাই) পাহাড় ধসের এ ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

পাহাড় ধসের প্রথম দিনই চিংমেনু মার্মার (১৮) লাশ উদ্ধার করা হয়। ঘটনার দুদিন পর চট্টগ্রামের বাঁশখালী সাঙ্গু নদীর মোহনা থেকে উদ্ধার করা হয় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী মন্নি বড়–য়ার লাশ।

নিখোঁজ তিনজন হলেন- রুমা উপজেলা কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার গৌতম নন্দী (৪৮), রুমা উপজেলা পোস্ট মাস্টার রবিউল ও চিংমেনু মার্মার ছোট বোন মেসিং মার্মা।

বান্দরবানে পাহাড় ধস: তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন বলেন, আজও আমরা অভিযান চালাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনও লাশ নেই, এ বিষয়ে নিশ্চিত হতে পারবো, ততক্ষণ উদ্ধার অভিযান চলবে। যেহেতু ইতোমধ্যে একটি লাশ সাঙ্গু নদীতে পাওয়া গেছে সে কারণে আমরা সাঙ্গু নদীতেও খোঁজ-খবর নিচ্ছি, সেখানে কোনও লাশ আছে কিনা।

এদিকে বান্দরবানে বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। স্বাভাবিক হয়েছে সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা। তবে বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম