নবীনগরে পরিত্যক্ত অবস্থায় বিমানের তেলের ট্যাংক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ১৭:৩৯আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৭:৩৯

ধানক্ষেতে পরিত্যক্ত অবস্থায় বিমানের ট্যাংক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে ধানক্ষেত থেকে  বিমানের দুটি তেলের খালি ট্যাংক উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে পরিত্যক্ত অবস্থায় ট্যাংকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে তিনি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়ে বিমান থেকে কিছু একটা মাটিতে পরে। পরে বস্তুটিকে দেখার জন্য তার মতো অনেকেই ছুটে আসে। এ সময় রকেট লাঞ্চার ভেবে অনেকেই বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় ভয়ে চলে যান। খবর পেয়ে পুলিশ ট্যাংক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিত্যক্ত অবস্থায় বিমানের তেলের ট্যাংক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনিও এর আগে এ ধরনের কোনও বস্তুর সঙ্গে পরিচিত নন জানিয়ে বলেন, ‘চলন্ত বিমান থেকে কোনও কিছু পড়া কিংবা ফেলার ঘটনা আমার এলাকায় আর ঘটেনি।’ তবে বস্তুটি কোনও বাসস্থানের ওপর পড়লে প্রাণহানি ঘটতে পারতো বলে তিনি মন্তব্য করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, প্রায় ১৪/১৫ ফুট লম্বা উদ্ধার হওয়া বস্তু দুটি বিমানে ব্যবহৃত তেলের ট্যাংক। এগুলো কিভাবে জমিতে পরেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বাংলাদেশ বিমানেরর পক্ষ থেকেও বিমানের ট্যাংকগুলোর সন্ধান চেয়ে ফোন এসেছে বলে তিনি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম