চট্টগ্রামে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম ব্যুরো
১৮ আগস্ট ২০১৭, ১০:৩৮আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১০:৪৩

মোটরসাইকেল দুর্ঘটনা চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে ওই এলাকার ইস্পাহানী এক নম্বর গেইট রসুল শাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের দুই সহকারীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- মো. কামরুল ইসলাম (৩০), নিজাম (৩২) ও মো. রেজাউল (৩০)। নিহতদের মধ্যে কামরুল ফেনী জেলার ছাগলনাইয়া থানার ডুমুরিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে, নিজাম নগরীর উত্তর আগ্রাবাদ মৌলবী পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এবং রেজাউল বাগের হাট জেলার রামদা থানার বদিগঞ্জ এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্র্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ট্রাকচাপায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।’
ঘটনার তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত তিনজন মোটরসাইকেলের যাত্রী ছিলেন। রাতে এ.কে. খান সড়কের দিকে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে দুজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে চমেক হাসপাতারে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা ট্রাকের দুই সহকারীকে আটক করেছি। তদন্তের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম