ঈদ যাত্রা শুরুর আগেই ২৭ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১৫:১১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৫:১১

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষদের যাত্রা শুরুর আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট মাধাইয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবহনের যাত্রীরা। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট বুধবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।

কুমিল্লা দাউদকান্দি গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী জানান, তার ইলিয়টগঞ্জ থেকে গৌরিপুর পর্যন্ত ৯ কিলোমিটার এলাকা পার হতে ৩ ঘন্টা সময় লেগেছে।
ঢাকা থেকে কুমিল্লাগামী বাস যাত্রী কামাল হোসেন জানান, সারা রাত রাস্তায় কাটাতে হয়েছে তার। তার মতো দুর্ভোগে পড়েছেন আরও শত শত পরিবহনের যাত্রীরা। এদিকে মুন্সীগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের মুন্সীগঞ্জ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দুটি দুর্ঘটনা ঘটে এবং মেঘনা সেতুর ওপর একটি মালবাহী পরিবহন বিকল হয়ে পড়ে। গাড়ি গুলো সরিয়ে নিতে সময় লেগে যায়। তার ওপরে বৃষ্টি ও গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান