ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৮টি দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ০৩:৫২আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ০৩:৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৮টি দোকান পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়া শহরের কোট রোডে সিটি সেন্টারের পাশে আগুন লেগে ৮টি দোকান পুরে ছাই হয়ে গেছে। রবিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুরে যাওয়া দোকানগুলোর মধ্যে ৫টি ফটোস্ট্যাট অপসেট পেপার হাউজ ও দুটি বেকারি রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিটি সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি সাইদুজ্জামান আরিফ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ অন্যান্য ব্যবসায়ী দোকান মালিকরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন।
তিনি আরও জানান, আগুনে ফটোকপি, অপসেট পেপার হাউজ,বেকারিসহ অন্তত ৮টি দোকান পুরে যায়। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আহমেদ জানান, আগুন লাগার ঘটনায় ৮/৯টি দোকান পুরে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম