শাহপরীর দ্বীপ থেকে দুই শিশুসহ চার রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৭, ১১:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে দুই নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) সকালে স্থানীয়দের সহায়তায় পুলিশ নাফ নদীর তীর থেকে এই চার লাশ উদ্ধার করে।

এই তথ্য নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক পুতুল জানান, ধারণা করা হচ্ছে অনুপ্রবেশের সময় নৌকাডুবে তারা মারা গেছে। নাফ নদীর তীরে তাদের লাশ ভেসে উঠেছে। নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা জীবন (ছবি: প্রতিনিধি)

এদিকে বুধবার সকালে ৭৫ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।  টেকনাফ ২ নম্বর বিজিবির উপ অধিনায়ক সাইফুল ইসলাম জামাদ্দার জানান, নাফনদীর গোলার চর দিয়ে বুধবার ভোরে তাদের ফেরত পাঠানো হয়। রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা (ছবি: প্রতিনিধি)

উল্লেখ্য গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ চেকপোস্টে হামলার ঘটনা থেকে ব্যাপক সহিংসতা শুরু হয়। এতে ১২ পুলিশ সদস্যসহ অনেক রোহিঙ্গা হতাহত হন। পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় রোহিঙ্গা চরমপন্থীদের দায়ী করে তাদের ওপর অ্যাকশন শুরু করে দেশটির সরকারি বাহিনী।  এঘটনার পর থেকে প্রতিদিনই বাংলাদেশে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ।

আরও পড়ুন- রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী