রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে আইনমন্ত্রীর আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৩

অনুষ্ঠানে আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭১ সালে রোহিঙ্গাদের মতো বাংলাদেশিরা পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। আজ রোহিঙ্গাদের ক্ষেত্রে এমনটাই হচ্ছে। বাংলাদেশ ছোট দেশ। এতো রোহিঙ্গার চাপ নিতে পারবে না। তাদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। তাদেরকে নিজ ভিটে মাটিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা মানবধিকার-মানবধিকার কারেন, আপনাদের মধ্যে বিন্দু মাত্র মানবতাবোধ থাকলে রোহিঙ্গাদের দিকে তাকান। তাদের যে রাজ্য বসতি ছিল সেই রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্যে মিয়ানমার সরকারকে বাধ্য করেন।’

তিনি বলেন, ‘আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে হয়তো কিছু সময় তাদের সাহায্য করতে পারবো। কিন্তু সারাজীবন ধরে তাদের রেখে দেওয়ার শক্তি আমাদের নেই,আমরা রাখতে পারবো না।’

রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

মো. শামছুজ্জামান,পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন প্রমুখ।

অনুষ্ঠানে পিএসসি,জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের