রোহিঙ্গা ক্যাম্পে আটটি লঙ্গরখানা ও ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে: সেতুমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪২

কক্সবাজারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী কোনও রোহিঙ্গা না খেয়ে থাকবে না। এজন্য রোহিঙ্গা ক্যাম্পে আটটি লঙ্গরখানা, ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। তাদের অস্থায়ী বাসস্থান, চিকিৎসা, স্যানিটেশনসহ সব ধরনের মানবিক সহায়তা দেবে আওয়ামী লীগ সরকার।’

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের উখিয়া থেকে কুতুপালং পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী গাড়ি চলাচলের সুবিধার্থে দুই কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে রাস্তা চওড়া করা হচ্ছে।

কক্সবাজারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, ‘একটি দল ও দালাল প্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিদ রায় নন্দি ও স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ওবায়দুল কাদের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন।  

আরও পড়ুন:

মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম