৮০ লাখ টাকার কাঠসহ দুই চোরাচালানকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
২৫ অক্টোবর ২০১৭, ২০:৩০আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২০:৩১

৮০ লাখ টাকার কাঠসহ দুই জন গ্রেফতার অবৈধভাবে সংগ্রহ করা ৫৩৭ ঘনফুট কাঠসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা কাঠের মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুই ব্যক্তি হলেন-খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মতিন (৪৩) ও একই জেলার রামগড় উপজেলার বিনোদ বিহারী নাথের ছেলে বাদল কান্তি নাথ (২৮)। তারা দুই জন ট্রাক বোঝাই করে খাগড়াছড়ি থেকে কাঠগুলো চট্টগ্রাম নিয়ে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক মহালছড়ি থেকে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। এসময় কোনও ধরনের বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকভর্তি ৫৩৭ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। কাঠগুলো তারা দুই জন অবৈধভাবে সংগ্রহ করে নগরীর ফিরিঙ্গি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন- ‘ইভটিজিং’ এর প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের