নোয়াখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করায় শিক্ষক আটক

নোয়াখালী প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১৯:৫৬আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:০৫

-

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোয়াখালীর হাতিয়া পৌরসভা থেকে দেবব্রত দাস (৪০) নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। বুধবার সকালে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে।

আটক দেবব্রত দাস হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সুবল দাসের ছেলে। সে স্থানীয় চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের কাব্যতীর্থ (হিন্দু ধর্ম) বিষয়ের সহকারী শিক্ষক।

মামলা সূত্রে জানা গেছে, শিক্ষক দেবব্রত দাস তার নিজের ফেসবুক আইডিতে গত ১৫ ও ২৮ অক্টোবর দুই দফা ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মে নারী অধিকার নিয়ে কটুক্তিপূর্ণ উক্তি পোস্ট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা এ ঘটনার প্রতিবাদ করে। এর আগে ৩১ অক্টোবর দুপুরে স্থানীয় চৌমুহনী বাজারে শিক্ষক দেবব্রত দাসকে দ্রুত আটক ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় আটক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য ডুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম