আমিন জুট মিলে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ আহত ৫

চট্টগ্রাম ব্যুরো
০৭ নভেম্বর ২০১৭, ১৩:০৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৩:০৫

অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই মিলের ৪ নম্বর গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা পর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (চট্টগ্রাম বিভাগ) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের দুই কর্মীর নাম পাওয়া গেছে। তারা হলেন, মাঈন উদ্দিন (৪৮) ও আব্দুর রব (৪০)। মাঈন উদ্দিন বায়েজিদ স্টেশনে কর্মরত আছেন। অন্যদিকে আব্দুর রব ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনে কর্মরত আছেন। অগ্নিদগ্ধ অপর তিন জন ওই কারখানার কর্মচারী বলে জানা গেছে।

জাসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বর্তমানে আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে পুরোপুরি নেভাতে করতে আরও কিছু সময় লাগবে।’

তিনি আরও বলেন,‘অগ্নিকাণ্ডে আমাদের দুই কর্মীসহ ৫জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ওই গুদামে আরও কেউ আটকা পড়ে আছেন কিনা আমরা নিশ্চিত নই। তবে শ্রমিকরা জানিয়েছেন তাদের দুই একজন সহকর্মী আটকা পড়ে থাকতে পারেন। আগুন পুরোপুরি নেভানোর পর আমরা এ বিষয় নিশ্চিত হতে পারবো।’ গুদামে পাট থাকায় আগুন নেভাতে সময় লাগছে বলে তিনি জানান।

অগ্নিদগ্ধদের বিষয়ে হাসপাতালে খবর নিলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিন জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা ভালো, কেউ গুরুতর আহত হননি।

 আরও পড়ুন: সিলেটে পাথর তুলতে গিয়ে নিহত ৪

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম