সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম প্রতিবেদক
১২ নভেম্বর ২০১৭, ১২:৫৮আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১২:৫৮

এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে তাকে মহানগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন। মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী ওসমান গণি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ওসমান গণি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা নাগাদ তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হবে। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হবে। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।’

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. লিয়াকত আলী খান জানান, মহিউদ্দিন চৌধুরী’র হৃদযন্ত্র ছাড়াও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও সমস্যা রয়েছে। তবে শনিবার রাতের চাইতে এখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।   

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম