সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে স্মার্ট কার্ড ভূমিকা রাখবে: নির্বাচন কমিশনার

কুমিল্লা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৫:০৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৫:০৮

স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘স্মার্ট কার্ড দেখে  সহজেই প্রকৃত ভোটার চিহ্নিত করা যাবে।’

সোমবার  বেলা ১২টার দিকে কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা সিটি কপোরেশনের (কুসিক) ২ লাখ ৭ হাজার ৫৫৬ ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আগামী ১৫ নভেম্বর থেকে কার্ড বিতরণ শুরু হবে। শেষ হবে আগামী বছরের ১৫ মার্চ। 

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে স্মার্ট কার্ড ভূমিকা রাখবে: নির্বাচন কমিশনার

তিনি বলেন,স্মার্ট কার্ডের মধ্যে কোনও অস্বচ্ছতা বা কোনও প্রকার দুর্বলতা নেই। এ কার্ডটি শুধু ভোট প্রদানের জন্যই কাজে লাগবে না,অনেক গুরুত্বপূর্ণ কাজেই লাগবে।

সংগীত শিল্পী আসিফ আকবরসহ ১১ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা অঞ্চল এস এম এজহারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমসহ অনেকে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম