ইয়াবাসহ দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০১৭, ১৬:৩১আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৬:৩২

ইয়াবা

কক্সাবাজর থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে আসার পথে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার গভীর রাতে নগরীর পাথরঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্ট মেট্রো) উপ পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মাহমুদা (৩৯) ও ওমর ফারুক (১৯)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক দুই জন নতুন ব্রীজ এলাকায় বাস থেকে নেমে পাথরঘাটা হয়ে নগরীতে প্রবেশের সময় আমরা তাদের আটক করি। পরে তল্লাশি করে মাহমুদার কাছ থেকে এক হাজার এবং ফারুকের কাছ থেকে দেড় হাজার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম