শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৩

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসুক আর, না আসুক সংবিধান পরিবর্তন করা হবে না। বর্তমান  স্বাধীন  নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা জয়ী হবো।’

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের মাদ্রাসা মাঠে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া মুখে ন্যায়বিচারের কথা বললেও তিনি সব সময় নিজের স্বার্থ দেখেছেন। তিনি ক্ষমতায় থাকলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু করেননি। নিজের স্বামী জিয়াউর রহমান হত্যা মামলার বিচার পর্যন্ত করেননি। তিনি আবার ন্যায়বিচারের কথা বলেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে দেশের ৬১টি আদালতে বোমা হামলা হয়েছে। দু’জন জজকে হত্যা করা হয়েছে। উনি রাজাকার আল-বদরকে মন্ত্রী বানিয়েছেন। সে সময় বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। ’

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবন,কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনসহ দলীয় নেতাকর্মীরা।  

/এসএসএ/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান