বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী, দুই জনের জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ০২:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ০২:২১





নোয়াখালী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় নবম শ্রেণির ছাত্রী বিবি খতিজা আক্তার মুন্নি (১৫) বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটেছে। এসময় মুন্নির বাবা মুনির আহাম্মদ ও তার হবু বর রহিম উদ্দিন দিদারকে সরকারি কাজে বাধা দেওয়ায় ৫শ’ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও মো. জামিরুল ইসলাম বলেন, ‘আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিবি খতিজা আক্তার মুন্নির সঙ্গে সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রহিম উদ্দিন দিদারের (৩০) বিয়ের আয়োজন চলছিল। স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমানকে ঘটনাস্থলে পাঠাই।’

ইউএনও বলেন,‘পরে বর ও কনের বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে মুন্নিকে ১৮ বছরের পূর্বে বিবাহ দেবে না মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

আরও পড়তে পারেন: নোয়াখালীতে চার হোটেলকে জরিমানা

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান