প্রথমবারের মতো সরকারিভাবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই দশক পূর্তি উদযাপন করছে বান্দরবান জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে ৩০ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর এ দুই দিন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।
কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে জমায়েত হয়। র্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় । পরে জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় কেক কাটা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদর চেয়ারম্যান ক্য শৈ হ্লা। আর ও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জোন কমান্ডার লে: কর্ণেল মশিউর রহমান জুয়েলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।







