চট্টগ্রামে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক এসএমই মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮

আগামী শনিবার চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক এসএমই মেলা। বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন মেলা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জামাল আহমেদ।

সংবাদ সম্মেলন আগামী শনিবার (৯ ডিসেম্বর) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বলে তিনি জানান। দেশীয় পণ্যের প্রদর্শন ও বিপণনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এবার মেলায় প্রাইম ও জেনারেল জোন মিলে ৫৮টি স্টল থাকছে। পণ্য ও সেবা খাতে ৩০টির অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতারা মেলা পরিদর্শন করতে পারবেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, এম এ মোতালেব ও অঞ্জন শেখর দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম