ছাত্রলীগ নেতাকে গুলি: চার জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৮

গুলিবিদ্ধ এনামুল হক মানিক ছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে গুলি করে আহত করার ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে আহত ছাত্রলীগ নেতার ছোট ভাই জাহেদুল হক আরজু বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্ত রমজানসহ চারজনকে আসামি করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মো. রমজান, তাজুল ইসলাম. ঈছা খান ও মো. সোলায়মান। এদের মধ্যে রমজান তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে নগর ছাত্রলীগ। ঘটনার দিন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জানিয়েছিলেন,মানিককে ডেকে এনে তার বুকে গুলি করে রমজান।

ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যাচেষ্টার অভিযোগ এনে আহত ছাত্রলীগ নেতার ভাই মামলাটি করেছেন। এজাহারে তিনি দাবি করেছেন- পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা হত্যার উদ্দেশ্যেই মানিককে গুলি করে।’

আহত ছাত্রলীগ নেতা মানিক চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার (৬ ডিসেম্বর) ভোরে বাসার কাছেই তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের