নাসিরনগরে তাণ্ডব: মামলার অভিযোগপত্র আদালতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৯:৪২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৫

নাসিরনগর হামলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডবের এক বছর পর আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান গৌরমন্দিরে হামলা-ভাঙচুরের মামলার অভিযোগপত্রটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে দাখিল করেন।

এর আগে রবিবার দুপুরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর স্ব-শরীরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আদালত পরিদর্শক মাহাবুবুর রহমানের কাছে আট পৃষ্ঠার অভিযোগপত্রটি জমা দেন।  
এ ব্যাপারে আদালত পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হয়েছে। মামলার নির্ধারিত তারিখে নির্দিষ্ট আদালতে অভিযোগপত্রটি আমলে নিয়ে শুনানি হবে। আদালত পরবর্তীতে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ যেকোনও আইনগত সিদ্ধান্ত দেবেন।

প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর রসরাজ দাস নামে হিন্দু সম্প্রদায়ের জেলে পরিবারের এক তরুণ ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননা করেছে এমন অভিযোগ ওঠে। পরদিন ৩০ অক্টোবর একাধিক ইসলামি সংগঠন উপজেলা সদরে মাইকিংয়ে প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। পরে মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ উপজেলা সদরে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। ওই সমাবেশ থেকে লাঠিসোটা হাতে নিয়ে নাসিরনগর উপজেলা সদরের দাসপাড়া, গাঙ্কুল পাড়া, ঘোষ পাড়া, নমঃশুদ্র পাড়া ও ঠাকুরপাড়ায় একযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ১০ মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। পরে কয়েক দফায় আগুন ধরিয়ে দেওয়া হয় আরও একাধিক বাড়িতে।

এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে আড়াই থেকে তিন হাজার লোককে আসামি করে নাসিরনগর থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১২৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। বর্তমানে আসামিদের সবাই জেল থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে।
এ সংক্রান্ত আগের খবর:
নাসিরনগরে তাণ্ডব: ২২৮ জনকে আসামি করে অভিযোগপত্র

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান